সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামাল নয়, হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৫:৪৪ পিএম

জামাল নয়, হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল হক

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক। তিনি বলেছেন, বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, “বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর দলের সেরা একাদশে নিয়মিত নন। তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড একেক দিন একেকজনের হাতে যাচ্ছে, যা দলে বিভ্রান্তি তৈরি করতে পারে।”তিনি বলেন, “হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে, তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাবলি রয়েছে, সে লেস্টার সিটির মতো ক্লাবে অধিনায়কত্ব করেছে।

হামজা অধিনায়ক হলে দলে কেউ দ্বিমত করবে না, বরং আরও উৎসাহিত হবে।”আমিনুল মনে করেন, ফুটবল ফেডারেশন যদি হামজাকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়, তবে তা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন করবে।উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলেই হামজা চৌধুরী(ভক্তদের) মনে জায়গা করে নিয়েছেন। হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তার অসাধারণ ফ্রি-কিক গোলটি সবার প্রশংসা কুড়িয়েছে।