সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৫৬ পিএম

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সফরে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তারা পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আফগানিস্তান যুব দল আগামী ২০ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে। এরপর সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।সিরিজের প্রথম ওয়ানডেটি হবে ২৮ অক্টোবর এবং দ্বিতীয় ওয়ানডেটি হবে ৩১ অক্টোবর।

এরপর দুই দলই রাজশাহীতে চলে যাবে সিরিজের বাকি ম্যাচগুলো খেলার জন্য। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর।ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ নভেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ত্যাগ করবে।