অক্টোবর ১৮, ২০২৫, ১১:০০ পিএম
এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ঐতিহাসিক হারের কড়া মূল্য দিতে হলো ব্রাজিলকে। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে আরও এক ধাপ অবনতি হয়ে সাত নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যা গত ৯ বছরের মধ্যে সেলেসাওদের সর্বনিম্ন অবস্থান।চলতি সপ্তাহের শুরুতে (১৪ অক্টোবর) টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে পরাজিত হয় ব্রাজিল।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে কার্লো আনচেলত্তির শিষ্যরা, যা ছিল ব্রাজিলের বিপক্ষে জাপানের ইতিহাসে প্রথম জয়।সেই হারের বাজে প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। ফিফার আগের হালনাগাদ তালিকায় ব্রাজিলের অবস্থান ছিল ষষ্ঠ। এবার আরও এক ধাপ পিছিয়ে তারা ৭ নম্বরে নেমে গেল।
পরিসংখ্যান বলছে, এর আগে ব্রাজিল র্যাংকিংয়ে এতটা নিচে নেমেছিল ২০১৬ সালের আগস্ট মাসে, সেবার তাদের অবস্থান ছিল নবম। কিন্তু এরপর গত ৯ বছরে আর কখনো র্যাংকিংয়ে ছয়ের নিচে নামতে হয়নি সেলেসাওদের। জাপানের কাছে এই এক হারেই ৯ বছরের সেই রেকর্ডে ছেদ পড়ল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন