নভেম্বর ১৬, ২০২৫, ১০:০৪ এএম
সারা দেশে শনিবারের তুলনায় রবিবার (১৬ নভেম্বর) আবহাওয়ার খুব বেশি পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে।
এরপরেও দেশজুড়ে শীতের আমেজ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সামান্য বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। শনিবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি।
এ সময় রাজধানীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীতের অনুভূতি আপাতত একইরকম থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন