বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দুপুর গড়াতেই আঁধারে ডুববে আকাশ, ১৩ জেলায় বয়ে যাবে প্রলয়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:২০ এএম

দুপুর গড়াতেই আঁধারে ডুববে আকাশ, ১৩ জেলায় বয়ে যাবে প্রলয়

আকাশে মেঘের ঘনঘটা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। আজ রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই বায়ুপ্রবাহের কারণে বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা বজ্রঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। উপকূলীয় ও নদী অববাহিকার বাসিন্দাদের ঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।