সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:৩৬ এএম

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির জন্য দেওয়া এক বিশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সময়ে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও এর আশেপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে স্বাভাবিক বাতাস প্রবাহিত হতে পারে।

 তবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার স্থানীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। 

এর আগে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সন্ধ্যায় সূর্য অস্ত যাবে ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় হবে।