বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে: সতর্ক বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১২:৫০ পিএম

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে: সতর্ক বার্তা

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে।

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়া অঞ্চলসমূহের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আকাশ মেঘলা থাকায় উপকূলীয় ও নদীবন্দর এলাকার মানুষদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।প্রকৃতির এই অস্থিরতায় নদী ও খোলা প্রান্তরে সতর্কতা অবলম্বন করা জরুরি। দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।