রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১০:২২ এএম

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ঢাকাসহ দেশের দশটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার রাত নয়টা থেকে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে যাওয়া এই ঝোড়ো হাওয়ার প্রভাব বেশ কিছু এলাকায় পড়তে পারে।

যেসব অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বইতে পারে তার মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সাগরে ও নদীবন্দরে আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।