বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৭ জেলায় আবহাওয়ার সতর্কবার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০১:১১ পিএম

৭ জেলায় আবহাওয়ার সতর্কবার্তা

Ai - ছবি

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সাগরে ও উপকূলীয় অঞ্চলে চলাচলের সময় ছোট নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।