বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
দুর্যোগের সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা নিয়ে নদীবন্দরে ১ নম্বর সংকেত এবং ৮ অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ০৯:৫৬ এএম

ঝড়ের শঙ্কা নিয়ে নদীবন্দরে ১ নম্বর সংকেত এবং ৮ অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তার আওতায় থাকা এলাকাগুলো হলো যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।