অক্টোবর ৪, ২০২৫, ১০:৪৬ এএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (০৪ অক্টোবর) দুপুর ১টার মধ্যে দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের করা পূর্বাভাসে যে ৮টি অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো:
-
খুলনা
-
বরিশাল
-
পটুয়াখালী
-
নোয়াখালী
-
কুমিল্লা
-
চট্টগ্রাম
-
কক্সবাজার
-
সিলেট
এই অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীপথে চলাচলকারী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।এদিকে, সারাদেশের জন্য দেওয়া সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—
-
আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
-
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
-
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন