রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণের ধুম, ৯০ দিনেই মিলবে ফলন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:০৯ পিএম

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণের ধুম, ৯০ দিনেই মিলবে ফলন

পেঁয়াজ উৎপাদনের অন্যতম প্রধান জেলা রাজবাড়ীর বাগগাড়ি গ্রামে শুরু হয়েছে আগাম জাতের ‘মুড়িকাটা’ পেঁয়াজ রোপণের ধুম। শীতের আমেজ শুরুর সাথে সাথেই স্থানীয় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন জমিতে, যেখানে দলবেঁধে চলছে পেঁয়াজের কন্দ বা বীজ বোনার কাজ। সরেজমিনে দেখা যায় এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়|

 স্থানীয় পরিমাপ অনুযায়ী তারা ২২ শতাংশ জমিকে ‘এক পাখি’ হিসেবে গণনা করেন এবং প্রতি পাখি জমিতে তারা প্রায় ৮ মণ পেঁয়াজের বীজ রোপণ করছেন। ফলন ভালো পাওয়ার আশায় তারা প্রতিটি পেঁয়াজের কন্দ ৮ থেকে ৯ ইঞ্চি দূরত্ব বজায় রেখে মাটিতে পুঁতছেন।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে রোপণের দিন থেকে ঠিক ৯০ দিনের মাথায় এই পেঁয়াজ ঘরে তোলা সম্ভব হবে।

যদিও বড় আকারের পেঁয়াজ লাগালে গাছে পচন ধরার কিছুটা ঝুঁকি থাকে|

তবুও ফলন দ্রুত ও ভালো পাওয়ার আশায় অভিজ্ঞতার আলোকেই তারা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধুই কৃষকদের কর্মব্যস্ততা আর আগাম ফলন ঘরে তোলার স্বপ্ন।