নভেম্বর ১৬, ২০২৫, ০৭:০৫ পিএম
প্রকৃতিতে শীতের আগমনী বার্তার সাথে সাথেই সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলাতেই বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি, যার কারণে সরবরাহও বেড়েছে পর্যাপ্ত পরিমাণে। বাজারে সব ধরনের শীতকালীন সবজি দেখা গেলেও দাম কিন্তু অনেকটাই চড়া বলে জানিয়েছেন ক্রেতারা|
যার কারণ হিসেবে আগাম সবজি চাষের ফলে কৃষকের পর্যাপ্ত দাম পাওয়ার বিষয়টিকে চিহ্নিত করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান জানান|
কাজীপুরসহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার কৃষক এখন শীত মৌসুমে আগাম শীতকালীন সবজি যেমন মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন|
গাজর ও টমেটো উত্তোলন করছেন এবং তারা খুব সুন্দর দাম পাচ্ছেন, তার মতে এই ধারাবাহিকতা আরো ১৫ থেকে ২০ দিন বজায় থাকলে কৃষক আরও ভালো দাম পাবেন।
বাজারে দেশি গাজর প্রতি কেজি ১২ টাকা, ফুলকপি ৮০ টাকা, শিম ১২০ টাকা, পটল ৮০ টাকা, বাঁধাকপি ৭০ থেকে ৮০ টাকা এবং বেগুন প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সবমিলিয়ে এই বছর শুরুতেই সবজির দাম অনেকটাই বেশি থাকলেও কৃষি কর্মকর্তা আশা করছেন যে আরও ১০ থেকে ১৫ দিন পর শীতের তীব্রতা বাড়লে সবজির দাম অনেকটাই কমে যাবে এবং কৃষক তখনো যথেষ্ট পরিমাণ ন্যায্য মূল্য পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন