আগস্ট ২১, ২০২৬, ১১:৩৬ পিএম
কৃষি কাজের জন্য মাটির ধরন চেনা অত্যন্ত জরুরি। এর মধ্যে এটেল মাটি বা কাদামাটি অনেকের কাছে চাষের জন্য কিছুটা কঠিন মনে হলেও, সঠিক ফসল নির্বাচন করতে পারলে এই মাটিতেই অসাধারণ ফলন পাওয়া সম্ভব। এই ধরনের মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এর কণাগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং এর জল ধারণ ক্ষমতা খুবই বেশি। ফলে মাটি দীর্ঘদিন আর্দ্র বা ভেজা থাকে।
সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এটেল মাটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে।এটেল মাটিতে কাদা কণার পরিমাণ বেশি থাকায় তা সহজে শুকাতে চায় না। এই বিশেষ গুণের কারণে ধান চাষের জন্য এই মাটি সবচেয়ে বেশি উপযোগী। ধান ছাড়াও এই মাটিতে পাট, আখ, কচু এবং কলা চাষ খুব ভালো হয়।
এছাড়া নারকেল ও সুপারি গাছের জন্যও এই মাটি বেশ উপযোগী বলে জানান বিশেষজ্ঞরা। সঠিক সেচ ও সুষম সার প্রয়োগ করলে শাকসবজির ফলনও চমৎকার পাওয়া যায়। তবে ফসল নির্বাচনের সময় মাটির নিষ্কাশন ব্যবস্থা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ অতিরিক্ত জল জমে থাকার সমস্যা এড়াতে পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা থাকে না। সচেতন কৃষক মাত্রই নিজের জমির গুণাগুণ বুঝে সঠিক ফসল ফলিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন