রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসআরসি’র প্রশিক্ষণে চারা উৎপাদনে সফল তোফাজ্জল মোল্লা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৯:১২ পিএম

এসএসআরসি’র প্রশিক্ষণে চারা উৎপাদনে সফল তোফাজ্জল মোল্লা

তালতলি উপজেলার শারিফখেলি ইউনিয়নের বাসিন্দা তোফাজ্জল মোল্লা এসএসআরসিপি (SSRCP) প্রকল্প থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে চারা উৎপাদনে ব্যাপক সাফল্য লাভ করেছেন। এই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন তাদের এলাকার এমএফ আলকাম ভাই।

তোফাজ্জল মোল্লা রংপুর গিয়ে পাঁচ দিনের আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেখানেই এই বিষয়ে তার আগ্রহ জন্ম নেয় ও তিনি মনস্থির করেন যে তিনি একটি নার্সারির ঘর তৈরি করবেন।

প্রশিক্ষণ থেকে ফিরে এসে তিনি সেই অনুযায়ী মাপমতো একটি নার্সারির শেড তৈরি করেন এবং সেখানে চারা উৎপাদন শুরু করেন। তিনি জানান, তার উৎপাদিত চারা বাজারে অন্যান্য বিক্রেতাদের চারার চেয়ে বেশি চলে এবং হাজার হাজার চারা অর্ডার হয়।

এর মূল কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যে, তিনি ট্রেতে বীজ বপন করে চারা উৎপাদন করেন এবং এই চারা লাগিয়ে কৃষকেরা শান্তি পান। তার চারার অন্যতম গুণ হলো—এই চারা মাটিতে লাগানোর সাথে সাথে ধরে যায়, পাতা ঢলে পড়ে না এবং দ্রুত বেড়ে ওঠে। এই গুণগত মানের কারণে শুধু শারিফখেলি নয়, পুরো তালতলি উপজেলাজুড়েই তার চারা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। চারা বিক্রির মাধ্যমে তিনি এখন লাভে আছেন এবং এসএসআরসিপি’র এই প্রশিক্ষণ থেকে তিনি কেবল চারা উৎপাদনই শেখেননি, সাথে আমের কলম বাঁধা এবং লিচুর কলম বাঁধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও শিখেছেন। এমন একটি কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।