নভেম্বর ১৫, ২০২৫, ০৯:০৮ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে জাহিরুল ইসলাম কাচ্চু এবং সেক্রেটারি পদে মাওলানা মফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের ৫৩তম বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁদের নাম ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস এই ফল ঘোষণা করেন।পদাধিকারবলে এই ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
এ টি এম কামরুজ্জামান (শাহানশাহ)
মো. মোশাররফ হোসেন
মো. হায়াতুন আলম
মো. নাসির উদ্দিন
এস এম আসাদুল্লাহ (শিশির আসাদ)
এর আগে ইউনিটের বিশেষ সাধারণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বিদায়ী জেলা প্রশাসক মো. সাবেত আলী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন