বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি বায়েজিদ, সম্পাদক পদে যৌথভাবে মাজেদ ও লুলু

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ১৫, ২০২৫, ০৯:২১ পিএম

রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি বায়েজিদ, সম্পাদক পদে যৌথভাবে মাজেদ ও লুলু

ছবি-দিনাজপুর টিভি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রিপোর্টার্স ক্লাব রংপুর-এর দ্বি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ। তবে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় নাটকীয় ফলাফলের সৃষ্টি হয়।

ফলে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো চীফ মাজেদ মাসুদ এবং দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মিজানুর রহমান লুলু। সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা পর্যায়ক্রমে এক বছর করে এই দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সাধারণ সভা শেষে ব্যালট ভোটের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

ক্লাবের সিনিয়র সদস্য হালিম আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:

সহ-সভাপতি: মোহাম্মদ নুরুজ্জামান (দৈনিক সংগ্রাম)

যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুর রশিদ জীবন (সময় টেলিভিশন)

কোষাধ্যক্ষ: আমিরুল ইসলাম (ডিবিসি নিউজ)

সাংগঠনিক সম্পাদক: এনামুল হক (দৈনিক প্রথম খবর)

দপ্তর সম্পাদক: শাহিন আলম (৭১ টেলিভিশন)

ক্রীড়া সম্পাদক: বরিউল ইসলাম লাভলু (দৈনিক ইনকিলাব)

সাহিত্য ও প্রচার সম্পাদক: বর্ণালী জামান (রংপুর বেতার)

কার্যনির্বাহী সদস্য: কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হালিম আনসারী, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সিনিয়র সাংবাদিক মোজাফফর হোসেন এবং গাজী টেলিভিশনের রিপোর্টার আজম পারভেজ।সভা শেষে সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।