রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১১:৫২ পিএম

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আগামী শনিবার (২৯ নভেম্বর)। পূর্বঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট থাকবে। নিম্নোক্ত ফিডারের আওতাধীন এলাকাগুলো এই সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে:

১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন: চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহ।১১ রায়নগর ফিডারের আওতাধীন: সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী জানান, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।