বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোস্তাফিজুর রহমান

ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:১০ পিএম

সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনির হোসেনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোহরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নির্মাণস্থল পরিদর্শন করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার।

সাঘাটা থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, ফুলছড়ি থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ এবং কোষাধ্যক্ষ লাল মিয়া আকন্দ সহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত জামে মসজিদের পেশ ইমাম আহসান হাবিব। অনুষ্ঠানে রাজনৈতিক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।