ডিসেম্বর ৬, ২০২৫, ১২:৩৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম, মনিরা। এদের মধ্যে আগুনে সাকিবের শরীরের ৭ শতাংশ ইভার ২ শতাংশ।
আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ, অন্তঃসত্ত্বা মনিরার ৮ শতাংশ পুড়ে গেছে।এর আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন