মোস্তাফিজুর রহমান
ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:০৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য গড়ি"—এই প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর চরে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকারকে সংজ্ঞায়িত করে বলেন, মানবাধিকার হলো মানুষের জন্মগত, সার্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার।
যেমন - জীবন, স্বাধীনতা, সমতা, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা। এই অধিকার জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। বক্তারা আরও বলেন, এই অধিকারগুলো ব্যক্তিকে সমাজে ও রাষ্ট্রের সাথে সম্মানজনকভাবে চলতে সাহায্য করে এবং রাষ্ট্রকে নির্দিষ্ট কিছু কাজ করতে বাধ্য করে।অনুষ্ঠানে জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, সুলতানা বাহার, শ্রেষ্ঠ অদম্য নারী জাহানারা বেগম, মমনা বেগম, সহকারী শিক্ষিকা রিনা আক্তার প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সিআরইএ প্রকল্পের বিভিন্ন দলের সদস্যসহ প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।