ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:২৪ পিএম
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক পারাপার হতে গিয়ে বাস চাপায় মনসুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর রহমান নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভিটা কাজিপুর গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা অভিমুখে যাচ্ছিল।
রাজকীয় পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। হাজিরহাট এলাকায় বাসটি দ্রুতগতিতে চলার সময় মনসুর রহমান মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাসটি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মনসুরের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন