বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৪০ পিএম

রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে এনসিপি’র জেলা ও মহানগর কমিটির নেতারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপি রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

নেতারা বলেন, আখতার হোসেন জুলাই আন্দোলনের প্রথম রাজবন্দি এবং রাজপথের সাহসী কণ্ঠস্বর। পীরগাছা-কাউনিয়ার মানুষের অধিকার আদায়ে তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।"কে এই আখতার হোসেন? রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার সন্তান আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ঢাবি ক্যাম্পাস থেকেই।অনশন কর্মসূচি: ২০১৮ সালে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্যে তার একক অনশন দেশজুড়ে আলোচিত হয়।

ডাকসু ও নেতৃত্ব: তিনি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি। এছাড়াও তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতাজুলাই বিপ্লবে অবদান: ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে তার অসামান্য অবদান রয়েছে। এবারই প্রথমবারেরমতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন এই তরুণ তুর্কি।উল্লেখ্য, গত ১ জুলাই রংপুরের এক পদযাত্রা থেকেই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আখতার হোসেনকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। পীরগাছা ও কাউনিয়া উপজেলার সাধারণ ভোটারদের মাঝে আখতার হোসেনকে নিয়ে এখন ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা বিরাজ করছে।