রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি

মোস্তাফিজুর রহমান

জানুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৮ পিএম

সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বিদ্যালয় প্রাঙ্গণে এই চুরির ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো অজ্ঞাত চোরেরা কৌশলে খুলে নিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এসে ক্যামেরাগুলো না দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এর ফলে বিদ্যালয়ের প্রয়োজনীয় সম্পদ ও নথিপত্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অতুল চন্দ্র সরকার জানান, "চুরির বিষয়টি জানার সাথে সাথেই আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করেছি। বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত চোর শনাক্ত করে চুরিকৃত মালামাল উদ্ধার এবং বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।