রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া হবে: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৩৯ পিএম

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া হবে: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই বিপ্লবের যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। তারা আমাদের জাতির গর্ব। এই পরিবর্তনের পেছনে তাদের অবদান অনস্বীকার্য।"

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে ‍‍`জুলাই যোদ্ধা ঐক্যমত্য সংঘ‍‍` আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, "জুলাই যোদ্ধাদের ভাতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হবে। যারা চোখে আঘাত পেয়েছেন, প্রয়োজনে তাদের বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের পর আহতদের চিকিৎসার জন্য সেখানে বিশেষ ইউনিটের ব্যবস্থা করা হবে।"

ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, "জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে যদি আমরা জনগণের রায়ে সরকার গঠন করতে পারি। প্রযুক্তির মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টাও আমাদের পরিকল্পনায় রয়েছে।মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।