রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৯:৩৭ এএম

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাজশাহীর বিভিন্ন এলাকায় আজ রোববার (১০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এই কাজের জন্যই আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো—দেওয়ানপাড়া ফিডারের (সোর্স থেকে উকিলের মোড় আইসোলেটর পর্যন্ত) আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়। এই এলাকাগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় যাতে গ্রাহকরা কোনো প্রকার বিভ্রাট ছাড়াই বিদ্যুৎ সেবা পান, সেই লক্ষ্যেই এই পূর্বপ্রস্তুতিমূলক সংস্কার কাজ চালানো হচ্ছে। লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের বাড়তি ডালপালা অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর। কাজ শেষ হওয়া মাত্রই ওই সব এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।