মে ১০, ২০২৬, ১০:২৮ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল সাতটার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন শিশুসন্তান রয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন—সবজি বিক্রেতা কালাম, তাঁর স্ত্রী সায়মা এবং তাঁদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথা। তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী ও স্বজনদের বরাতে জানা গেছে, গিরিধারা এলাকার ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন কালাম ও সায়মা দম্পতি। সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা গিয়ে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করেন।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাঁদের অবস্থা বর্তমানে অত্যন্ত গুরুতর।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার বা লাইন থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল।
সকালে চুলা জ্বালাতে গেলে বা বৈদ্যুতিক সুইচের স্পার্ক থেকে এই বিস্ফোরণ হতে পারে।ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন