বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ঘরে ফেরার আগেই কফিনবন্দি ৫ লাশ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৯:৫৭ এএম

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ঘরে ফেরার আগেই কফিনবন্দি ৫ লাশ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যেরই মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাঁরা মারা যান। আজ শনিবার সকালে ঢাকা থেকে মা ও তিন সন্তানের মরদেহ পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রামের বাড়িতে পৌঁছেছে।

নিহত ব্যক্তিরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম (৪৫), তাঁর স্ত্রী সায়মা বেগম (৩৫), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৪) এবং একমাত্র ছেলে মুন্না (৭)।গত ১০ মে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ ঘটেছিল একটি নয়তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে গ্যাসলাইনের লিকেজ থেকে। 

ভবনটি শাহজাহান মিয়ার মালিকানাধীন। এতে কালামের পরিবারের সবাই গুরুতর দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার প্রথমে কালাম মারা যান এবং সর্বশেষ গতকাল শুক্রবার সকালে মারা যান তাঁর স্ত্রী সায়মা। এর মাঝে বুধবার ছোট মেয়ে কথা এবং বৃহস্পতিবার ছেলে মুন্না ও বড় মেয়ে মুন্নি মারা যায়।

প্রায় তিন দশক ফতুল্লায় ভ্রাম্যমাণভাবে সবজি বিক্রি করে বাউফলের উত্তর充কনকদিয়া গ্রামে চান্দে আলীর ছেলে কালাম একটি পাকা ঘর নির্মাণ করেছিলেন। ছাদের কাজ শেষ না হলেও আসন্ন কোরবানির ঈদে পরিবার নিয়ে সেই নতুন ঘরে থাকার প্রস্তুতি চলছিল তাঁদের। কিন্তু তার আগেই বিস্ফোরণে পুরো পরিবার শেষ হয়ে গেল।গত সোমবার গ্রামের বাড়িতে কালামের দাফন সম্পন্ন হয়েছিল। আজ সকাল ১০টায় জানাজা শেষে কালামের কবরের পাশেই বাকি চারজনকে দাফন করার কথা রয়েছে।