মে ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার স্থানীয়রা তাকে ধরে থানায় সোপর্দ করে।আটক আনোয়ারের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানায়।
ভুক্তভোগী শিশুটির মা জানান, প্রতিদিনের মতো শনিবার বাবা-মা কাজে চলে গেলে বাসা ফাঁকা ছিল। সেই সুযোগে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে আনোয়ার তাদের রুমে প্রবেশ করে।
একা পেয়ে শিশুটিকে সে ধর্ষণ করে। রাতে মা কর্মস্থল থেকে ফিরলে শিশুটি কান্নাকাটি করে পুরো ঘটনা খুলে বলে।শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ আইনি কার্যক্রম চলছে। মাত্র একদিন আগেই ফতুল্লায় সাত বছর বয়সী অন্য একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন