রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাড্ডায় চিপস কারখানায় আগুন, দুই কর্মচারীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০২:০১ পিএম

বাড্ডায় চিপস কারখানায় আগুন, দুই কর্মচারীর মৃত্যু

অগ্নিকাণ্ডস্থল।

রাজধানীর বাড্ডায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই কর্মচারীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সোমবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানাটি দোতলা সেমি-পাকা ভবনে অবস্থিত ছিল।গতকাল রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, দগ্ধ অবস্থায় ওই দুই কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।প্রাথমিকভাবে কারখানার নাম পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ তদন্তে কাজ চলছে। 

নিহতরা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।