রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল মেয়ের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৫:১৪ পিএম

বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল মেয়ের

ছবি - সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিউলি নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত শিউলি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদারের মেয়ে বলে পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে।শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলির মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুশঙ্গল গ্রামের নিজ বাড়িতে মারা যান শিউলির ৮০ বছর বয়সী বাবা মোতালেব হাওলাদার। বাবার এই মৃত্যুর সংবাদ পাওয়ার পর মেয়ে শিউলি ঢাকা থেকে নিজের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে বরিশালের কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এই সড়ক দুর্ঘটনায় শিউলি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।