জুলাই ২১, ২০২৬, ১০:৫১ পিএম
বরিশালের উজিরপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমামের নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইমামের সঙ্গে ওই নারীর পাঁচ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দামুদরকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজের পর তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটি নেন। কিন্তু ছুটির মেয়াদ শেষ হলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি।
একই দিনে পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি নিজের পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী জানতে পারেন যে ইমাম বেলাল ফকির ও ওই গৃহবধূর মধ্যে সুসম্পর্ক ছিল এবং তারা একত্রে চলে গেছেন।
মসজিদের মুসল্লিরা জানান, জুমার পর ছুটির অজুহাতে ইমামের চলে যাওয়ার বিষয়টি প্রথমে কেউ সন্দেহ করেননি। কিন্তু গৃহবধূর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি পরিষ্কার হয়। এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন