রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে,বন্যার আশঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১১:০৫ এএম

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে,বন্যার আশঙ্কা

ছবি - সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সকাল ছয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে বায়ান্ন দশমিক চৌদ্দ মিটার।

এটি বিপদসীমার মাত্র এক সেন্টিমিটার নিচে রয়েছে।স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের পাহাড়ি অঞ্চলে অব্যাহত বৃষ্টির কারণে তিস্তায় এই পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। পানি নদীর চরাঞ্চল প্লাবিত করতে শুরু করায় স্থানীয় লোকজনের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে গত মাসের শেষ দিকেও তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল। 

যদিও তখন একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, তবে এবার পানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানে বৃষ্টিপাত না কমলে তিস্তার পানি আরও বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতিতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।