শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মাওয়া ঘাটে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে বয়কটের ডাক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১০:১৪ এএম

মাওয়া ঘাটে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে বয়কটের ডাক

মুন্সিগঞ্জের মাওয়া-শিমুলিয়া ঘাটে প্রবেশের মাত্র আধা কিলোমিটার রাস্তার মধ্যে দুবার টোল আদায়ের অভিযোগ উঠেছে। ঘাট এলাকায় ঢুকতেই একবার এবং কিছুদূর যাওয়ার পর আরও একবার টোল আদায় করা হচ্ছে বলে দাবি করছেন পর্যটক ও সাধারণ মানুষ। এই ঘটনাকে প্রতারণা ও অবৈধ আদায় আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ইতোমধ্যে ক্ষুব্ধ দর্শনার্থীরা ‍‍`বয়কট মাওয়া‍‍` নামের একটি প্রতিবাদী প্রচারণাও শুরু করেছেন।রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ মাওয়ায় ঘুরতে যান। কিন্তু টোল আদায়ের এই দ্বৈত ব্যবস্থার কারণে এখন মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ পর্যটকদের পাশাপাশি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাইকাররাও। দেশের অন্যতম পরিচিত বাইকার কমিউনিটি বাইকবিডি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাটে প্রবেশের এত অল্প দূরত্বের মধ্যে দুবার টোল নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।অবিলম্বে এই অন্যায্য টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে দর্শনার্থীরা। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দেশের বাইকারদের মাওয়া ভ্রমণে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বার্তায়।