আগস্ট ৪, ২০২৬, ১২:৫২ পিএম
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।আজ মঙ্গলবার সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শহীদ এম. মনসুর আলী স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
স্টেশনটির বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি স্টেশনে ঢোকার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা ও রুট বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।
লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান জানিয়েছেন, ট্রেনটি পৌঁছানোর পরই লাইন সচল করার মূল কাজ শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন