শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ৪, ২০২৬, ০৩:১২ পিএম

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলায় গভীর রাতে এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত সোমবার রাত এগারোটার দিকে উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আটক বিয়াল্লিশ বছর বয়সী জহিরুল স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই নারীর ঘরে জহিরুলকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন। এরপর তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে রাতে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে আজ মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ তাকে উদ্ধার করে।

এলাকাবাসীর দাবি, জহিরুলের এর আগেও চারটি স্ত্রী রয়েছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের কর্মী হিসেবে আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, দলে তার কোনো পদ বা সদস্যপদ নেই; তিনি কেবলই একজন সমর্থক।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছ জানিয়েছেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে বর্তমানে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।