আগস্ট ১৬, ২০২৬, ০৩:৩২ পিএম
পঞ্চগড়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদিন নামের এক ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রোববার দুপুরে পঞ্চগড়-বোদা মহাসড়কের মিলগেট বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদিন পুবালী ব্যাংক লিমিটেড পিএলসির বোদা উপজেলা শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে বারোটার দিকে তিনি মোটরসাইকেলযোগে মিলগেট বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথা ও পেটে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত জয়নাল আবেদিনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকায়। তিনি ওই এলাকার আসিরউদ্দিনের ছেলে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন