বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:২৪ এএম

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ষোলটি জলকপাট তৃতীয়বারের মতো পুনরায় খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে উম্মুক্ত করে নিয়ন্ত্রিত উপায়ে পানি নিষ্কাশন শুরু হয়। বর্তমানে হ্রদে পানির উচ্চতা একশত পাঁচ দশমিক পাঁচ এক ফুট এমএসএল বা মিন সি লেভেলে অবস্থান করছে।

আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হ্রদের পানি কমানোর এই উদ্যোগ নিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পানি ক্রমাগত বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন নিচু এলাকার ঘরবাড়ি প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে পানি নিষ্কাশন বাধ্যতামূলক হয়ে পড়েছে। হ্রদের পানির উচ্চতা একশত পাঁচ ফুট বা তার নিচে নেমে এলে এই জলকপাটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই ষোলটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে রাখা হয়েছে। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা একশত নয় ফুট এমএসএল। এর আগে গত মাসেও পানির চাপ বৃদ্ধির কারণে একাধিকবার বাঁধের গেটগুলো উম্মুক্ত করতে হয়েছিল।