সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৫১ এএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার রাতে দিহানগর এলাকায় এই অভিযান চালানো হয়। দিনাজপুর ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ দিহানগর বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এই তৎপরতা চালায়। সীমান্তের ৩৪৪ এর তিন এস নম্বর পিলার থেকে আনুমানিক আটশত গজ বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক পাওয়া যায়।
তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। পলাতক সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের এমন কঠোর অবস্থান সামনেও বজায় থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন