সেপ্টেম্বর ২০, ২০২৬, ০২:৪১ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে রাজধানীর শাহবাগ থানার আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর একটার কিছু পর দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের রাস্তায় এই ককটেল বিস্ফোরণ ঘটায়। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখছেন। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন