নভেম্বর ৮, ২০২৬, ১১:২৭ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন