শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বেরোবিতে ‍‍`যোগাযোগ পর্ব-২‍‍`: নবীন-বরণ ও বিদায়ী সংবর্ধনা

রকিবুল হাসান মুন্না

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:০০ পিএম

বেরোবিতে ‍‍`যোগাযোগ পর্ব-২‍‍`: নবীন-বরণ ও বিদায়ী সংবর্ধনা

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় 'যোগাযোগ পর্ব-২' অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, "শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে এমন একটি আন্তরিক আয়োজন দেখে আমি মুগ্ধ।

এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক, ভ্রাতৃত্ব এবং একাডেমিক পরিবেশকে আরও উন্নত করে।" তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সফল হওয়ার এবং নবীনদের নতুন স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াস প্রামাণিক।

অনুষ্ঠানে বিদায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাফুজুর রহমান রিফাত তার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, "করোনা পরিস্থিতি থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সব অভিজ্ঞতা আমাদের গড়ে তুলেছে।

" নবীন শিক্ষার্থী তমালিকা দাস বলেন, "সিনিয়রদের দিকনির্দেশনা এবং শিক্ষকদের সহযোগিতায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে ভাবনা প্রকাশ করতে শিখছি।"

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, রম্য বিতর্ক এবং বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।