রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:১৭ পিএম

নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি - সংগৃহীত

বিদ্যুৎ-গ্যাস সংকট এবং ক্রয়াদেশ কমে যাওয়ায় নাসা গ্রুপ তাদের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে এবং বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় কর্তৃপক্ষ জানায়, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।চুক্তি অনুযায়ী, নাসা গ্রুপ শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবর, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবর এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, শ্রমিকদের এই বিক্ষোভে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন শ্রমিক সামান্য আহত হলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।