রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদে মরিচা পড়ার নতুন রহস্য উদ্‌ঘাটন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৫১ পিএম

চাঁদে মরিচা পড়ার নতুন রহস্য উদ্‌ঘাটন

ছবি - সংগৃহীত

বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে 'হেমাটাইট' বা মরিচা পড়ার মতো একটি ঘটনা পর্যবেক্ষণ করে অবাক হয়েছেন। সাধারণত মরিচা পড়ার জন্য অক্সিজেন ও পানির প্রয়োজন হয়, যা চাঁদে খুবই বিরল। তবে সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ প্রকাশিত এক গবেষণায় এই রহস্যের সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হয়েছে।

গবেষকদের মতে, পৃথিবী ও চাঁদের মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক বিদ্যমান। প্রতি মাসে প্রায় পাঁচ দিন চাঁদ পৃথিবীর চৌম্বকক্ষেত্রের (ম্যাগনেটোটেল) মধ্য দিয়ে যায়। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে আসা অক্সিজেন কণা সরাসরি চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে 'আর্থ-উইন্ড' বলে অভিহিত করেছেন।

এছাড়াও, ল্যাবরেটরিতে পরিচালিত পরীক্ষার মাধ্যমে এই ধারণা আরও শক্তিশালী হয়েছে। বিজ্ঞানীরা উচ্চশক্তির অক্সিজেন আয়ন চাঁদের পৃষ্ঠে থাকা আয়রনসমৃদ্ধ খনিজে প্রয়োগ করে দেখেছেন যে, এটি হেমাটাইটে রূপান্তরিত হয়।

গবেষকরা মনে করছেন, চাঁদে মরিচা পড়ার এই ঘটনা ভবিষ্যতের চন্দ্র অভিযান, চাঁদের সম্পদ ব্যবহারের পরিকল্পনা এবং মহাকাশযানের নকশায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।