বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১৪৪ ধারা ভঙ্গ করে খাগড়াছড়িতে সংঘর্ষ, মেজরসহ ১০ সেনা আহত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:০৪ পিএম

১৪৪ ধারা ভঙ্গ করে খাগড়াছড়িতে সংঘর্ষ, মেজরসহ ১০ সেনা আহত

ছবি - সংগৃহীত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে পাহাড়িদের হামলায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১০ জন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারী পাহাড়িদের সরে যেতে নির্দেশ দিলে কয়েকজন নারী-পুরুষ তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে:

সরকারি অফিসে অগ্নিসংযোগ: স্থানীয় রামেশু বাজার এলাকায় ভাড়াবাসায় পরিচালিত শিক্ষা অফিস, সমাজসেবা, যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়।পাহাড়ি-বাঙালি সংঘর্ষ: এরপর পাহাড়িরা গুইমারা বাজারের দিকে যেতে চাইলে তারা স্থানীয় বাঙালিদের প্রতিরোধের মুখে পড়েন।

এর ফলে পাহাড়ি-বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।এ ঘটনায় মেজরসহ ১০ সেনা সদস্য আহত হন।গুইমারা এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।