রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১০:২৩ এএম

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট জেলা শহরের বেশ কিছু এলাকায় আজ সোমবার (০৩ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং লাইনের নিকটবর্তী গাছের ডালপালা ছাঁটাই করার কারণে এই বিভ্রাট ঘটবে।রোববার (২ নভেম্বর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডারটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এর ফলে, শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং আশপাশের সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, উন্নয়ন প্রকল্পের আওতায় এই সময়ে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা, বিতরণ লাইনের সংস্কার এবং ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ নানা ধরনের জরুরি কাজ সম্পন্ন করা হবে।

নিরাপত্তার স্বার্থে, কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইনকে চালু আছে বলেই গণ্য করার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে অসাবধানতাবশত কেউ দুর্ঘটনার শিকার না হন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।