নভেম্বর ২০, ২০২৫, ০৬:৫৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিডিবি) আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিবি’র প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিবি’র মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম, মাহানপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সিডিসি সদস্য প্রতিমা রানী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত এবং সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন