সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২০, ২০২৫, ০৭:৩৫ পিএম

ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামানের 'হাত পাখা' প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ মোড়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান।

পরে মদিনা মসজিদ মোড় থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার শশরা ইউনিয়নের গোদাগাড়ী হাটে গিয়ে প্রথম পর্ব শেষ করে।

সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি আউলিয়াপুর, শংকরপুর, আস্করপুর এবং কমলপুর এলাকা হয়ে পুনরায় দিনাজপুর পৌর শহরে প্রবেশ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে চূড়ান্তভাবে শেষ হয়।মোটরসাইকেল শোভাযাত্রায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা শহরাব হোসাইনসহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলন জেলা, সদর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে কম্বল গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান। শীতার্তদের মাঝে দ্রুত এসব কম্বল বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।