নভেম্বর ৩০, ২০২৫, ১১:১২ এএম
দিনাজপুরের বীরগঞ্জ পৌর বাজারে ডায়মন্ড জাতের ঝকঝকে নতুন সাদা আলু উঠতে শুরু করেছে। বাজারে নতুন আলুর চাহিদা খুব বেশি না থাকলেও এর দাম তুলনামূলকভাবে চড়া।
বর্তমানে আড়তে পাইকারি হিসেবে প্রতি কেজি ৬০ টাকা এবং খুচরা বাজারে তা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোজাম্মেল জানান, তিনি আড়ত থেকে নতুন আলু ২০ কেজি এনেছেন। চাহিদা তেমন বেশি না, মানুষ এখনো পুরনো আলুর দিকেই বেশি ঝুঁকছে।
পুরনো আলুর বর্তমান দাম (প্রতি কেজি):
| আলুর জাত | পাইকারি মূল্য | খুচরা মূল্য |
| পুরনো দেশি আলু | ২০ টাকা | ২৫ টাকা |
| কাঠিলাল আলু | ১৫ টাকা | ২০ টাকা |
নতুন আলুর দাম বেশি হলেও ক্রেতাদের কেউ কেউ শখ করে কিনছেন। নতুন আলু কিনতে আসা ক্রেতা আলামিন ইসলাম বলেন, "শখ করে আধা কেজি ৩৫ টাকায় কিনলাম। পরিবারের সবাই মিলে নতুন আলুর স্বাদ নেবে।
বাজারে দাঁড়িয়ে দেখা যায়, পুরনো আলুর তুলনায় নতুন আলুর ঝাঁঝালো সুবাস আর নরম গঠন ক্রেতাদের টানলেও দাম তাদের ভাবাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন