রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির কার্যালয় ভাঙচুর যুবলীগ সভাপতি গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৪৩ পিএম

বিএনপির কার্যালয় ভাঙচুর যুবলীগ সভাপতি গ্রেফতার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামায় বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলায় আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক-কে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আরাজী যুগীর ঘোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বিএনপি কার্যালয় ভাঙচুর এবং চাঁদাবাজির অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর খানসামা থানায় একটি মামলা রুজু করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, "বিএনপি কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"